সদর উপজেলা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়

স্থাপিত-1900 ইং , এমপিও নম্বর-4009201202, EIIN-111889

উপজেলা - সদর ময়মনসিংহ,জেলা- ময়মনসিংহ

মোবাইল-01727680366,ইমেইল- sumhs111889@gmail.com

প্রধান শিক্ষকের বানী

বিংশ শতাব্দীতে সদর উপজেলা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে।আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত করা,যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ,নিষ্ঠাবান,দায়িত্বশীল,সুশৃংখল এবং কর্মমুখী জ্ঞান সমৃদ্ধ শিক্ষার্থী।এসব শিক্ষার্থী যদি প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার ,সমাজ,দেশ ও গনমানুষের কল্ল্যানে যদি কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের এই আয়োজন এবং প্রয়াস।

“তথ্যই শক্তি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। সুতরাং অবাদ তথ্যপ্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো সদর উপজেলা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের ডাইনামিক ওয়েবসাইট।

এই ওয়েবসাইটটি ভিজিট করে আপনি বিদ্যালয়ের যাবতীয় তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন।ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি মনে করি।আমি অভিবাবক,সমাজের সুধীজন ও সমাজসেবক সহ সরকারের সকল দপ্তর,অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কর্মচারীগন কে সদর উপজেলা মিলেনিয়াম উচ্চ  বিদ্যালয় এর ওয়েবসাইট টি ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

Name
প্রধান শিক্ষক
সদর উপজেলা মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়।

Scroll to Top